বাংলা নববর্ষ উপলক্ষে ‘দারাজ বৈশাখী মেলা’ শুরু করেছে দারাজ বাংলাদেশ। ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেলায় কেনাকাটায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে বিভিন্ন ভাউচার এবং নির্দিষ্ট পণ্যে বিনামূল্যে মিলবে ডেলিভারি সুবিধা। ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি, এফএমসিজি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে।
ক্যাম্পেইনের শুরুতে ১০ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার দেওয়া হচ্ছে। এতে ৭৪৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৫০০ টাকা এবং ৫ হাজার ৯৯৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি পুরো সময়জুড়ে ধাপে ধাপে নতুন ভাউচার উন্মুক্ত করা হবে।
মেলায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ‘হট ডিল’ এবং ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ‘মেগা ডিল’ রাখা হয়েছে। নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে।
ক্যাম্পেইনজুড়ে থিমভিত্তিক দিন নির্ধারণ করা হয়েছে। শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার ‘ইলেকট্রিক্যাল টিউজডে’ হিসেবে পালন করা হবে। এ ছাড়া ‘সুপার ব্র্যান্ড ডে’ হিসেবে ১২ এপ্রিল ইউনিলিভার এবং ১৪ এপ্রিল ডেটলেন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।
পেমেন্ট সুবিধায় নগদ ব্যবহারকারীরা সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ইবিএল কো-ব্র্যান্ড কার্ডে ১৫ শতাংশ পর্যন্ত এবং অন্যান্য ইবিএল ও সাউথইস্ট ব্যাংক কার্ডে ১২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ইবিএল জিপের মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূন্য সুদে কিস্তি সুবিধা রয়েছে।