সন্তান টিকটকে কী দেখছে, জানবেন অভিভাবকেরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও তথ্য দিতে ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে টিকটক। এর মাধ্যমে সন্তানের স্ক্রিন টাইম, অনলাইন যোগাযোগ, কনটেন্টের প্রতি আগ্রহ এবং প্রকাশ করা পোস্ট সম্পর্কে জানতে পারবেন অভিভাবকেরা। পাশাপাশি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে নতুন একটি নির্দেশিকাও। ২৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিকটক।

নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারে একটি ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে। সেখানে চারটি বিষয়ে তথ্য পাবেন অভিভাবকেরা। সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে। আর স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে কী ধরনের সেটিংস চালু রয়েছে, তা দেখা যাবে। ‘কানেকশন’ বিভাগে সন্তানের ফলোয়ার ও ফলোয়িংয়ের সংখ্যা, কোন অ্যাকাউন্টগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে। কোন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, সে সম্পর্কে তথ্য থাকবে। সন্তান যেসব ভেরিফায়েড ক্রিয়েটরকে অনুসরণ করে, তাঁদের কিছু কনটেন্টের নমুনা দেখতে পারবেন অভিভাবকেরা। এতে সন্তানের আগ্রহের বিষয় এবং অনলাইন কমিউনিটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ ছাড়া সন্তান প্রতি সপ্তাহে যেসব পোস্ট সবার জন্য উন্মুক্ত রাখবে, সেগুলো এবং প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে। সেই তথ্যও দেখা যাবে।

নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারে একটি ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে। ছবি: টিকটক

এর বাইরে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তায় নতুন একটি সতর্কবার্তা চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। এ বিষয়ে বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে যুক্ত আছেন সেফ অনলাইন স্ট্যান্ডার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং জনস হপকিন্স সেন্টার ফর সুইসাইড প্রিভেনশনের সহযোগী শিক্ষক ড্যান রেইডেনবার্গ। নতুন ব্যবস্থায় কোনো কিশোর-কিশোরী বারবার নিজের ক্ষতি করার সঙ্গে সম্পর্কিত শব্দ খুঁজলে তার অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে নতুন একটি এডুকেটরস গাইড চালু করেছে টিকটক। শিক্ষক এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নির্দেশিকাটি তৈরি করা হয়েছে। এতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিভিন্ন তথ্য ও টুল রাখা হয়েছে। টিকটকের সেফটি সেন্টারে এ নির্দেশিকা ও শিশু-কিশোরদের নিরাপত্তা–সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।

টিকটকের কিশোর ব্যবহারকারীদের জন্য আগে থেকেই প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স উপযোগী কনটেন্ট এবং দৈনিক সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের মতো নিরাপত্তাব্যবস্থা রয়েছে। নতুন ফ্যামিলি পেয়ারিং সুবিধা ও শিক্ষকদের জন্য নির্দেশিকার মাধ্যমে অনলাইন নিরাপত্তায় অভিভাবক ও শিক্ষকদের আরও সম্পৃক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের...
বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরি, দস্যুতা আর জেলেদের দৌরাত্ম্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের হিসাবে, ৬ মাসে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা ও মালামাল লুটের অভিযোগ...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই এ মাসেই। ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন হবে, আর পুরোপুরি চালু হতে লাগবে ১৪ মাস। সোমবার সচিবালয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও...
চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) অন্তর্ভূক্তির ১০ বছর পার হলো। এ সময় যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে দেশটির বিনিয়োগ এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের ১০ বছর দ্রুতগতির রেল,...
লোডিং...

এলাকার খবর