রান্নাঘরের জন্য স্মার্ট অ্যাপ্লায়েন্স আনল শাওমি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের স্মার্ট এয়ার ফ্রায়ার, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, ৪ লিটারের মাল্টিফাংশনাল রাইস কুকার এবং ইলেকট্রিক কেটলি ২ লাইট।

নতুন এয়ার ফ্রায়ারটিতে রয়েছে ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং প্রযুক্তি। ৪০ থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এতে এয়ার ফ্রাইং, বেকিং, দই তৈরি ও ফল শুকানোসহ বিভিন্ন কাজ করা যাবে। শাওমি হোম অ্যাপের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ এবং ১০০টি ক্লাউড রেসিপি ব্যবহারের সুযোগ রয়েছে।

স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারে রয়েছে একসঙ্গে আট ধরনের রান্নার সুবিধা। এতে স্মার্ট টেম্পারেচার সেন্সর, ২৪ ঘণ্টার ডিলে টাইমার এবং ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা রয়েছে। অন্যদিকে, ৪ লিটারের রাইস কুকারটিতে ১০ ধরনের রান্না করা যাবে। ৮৬০ ওয়াটের হিটিং সিস্টেমের পাশাপাশি এতে ৩০ মিনিটে ভাত রান্নার সুবিধা রয়েছে।

নতুন ইলেকট্রিক কেটলিতে রয়েছে ১ দশমিক ৫ লিটার ধারণক্ষমতা ও ১ হাজার ৫০০ ওয়াটের হিটিং পাওয়ার। এতে ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল, ড্রাই-বয়েল প্রোটেকশন ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সুবিধা রাখা হয়েছে।

শাওমি জানিয়েছে, পণ্যগুলো দেশের সব অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্ট এয়ার ফ্রায়ারের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা, স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকারের দাম ৮ হাজার ৯৯৯ টাকা, ৪ লিটারের রাইস কুকারের দাম ১০ হাজার ৫৫০ টাকা এবং ইলেকট্রিক কেটলি ২ লাইটের দাম ৩ হাজার ৩৯৯ টাকা।

এক যুগের বেশি অপেক্ষার পর মুক্তি পেয়েছে আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই ঢাকায় গেমটি খেলার সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট ও তাদের গেমিং...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
মার্কিন প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের পরিষদে দলটি এখন পর্যন্ত ২৫৯টি আসন নিশ্চিত করেছে, যা আগের নির্বাচনের তুলনায় ৪৪টি বেশি। চূড়ান্ত ফলে আসনসংখ্যা...
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর