দারাজের ৮.৮ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

অনলাইন কেনাকাটায় গ্রাহকদের জন্য বড় ছাড়ের আয়োজন নিয়ে আসছে দারাজ বাংলাদেশ। ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’ প্রতিপাদ্যে আয়োজিত এই ক্যাম্পেইন চলবে ১২ আগস্ট পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানিয়েছে, ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ, মেগা ডিলে ৭০ শতাংশ এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি নির্দিষ্ট পণ্যে থাকছে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্ট সুবিধা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত চলবে প্রথম পর্ব। এছাড়া ৮, ৯ ও ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে বিশেষ এই অফার। নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় দিতে ৯ আগস্ট ইউনিলিভার ব্র্যান্ড ডে। ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে আয়োজন করা হবে।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজের ‘দারাজ চয়েস’ চ্যানেলেও থাকছে বিশেষ অফার। তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারির পাশাপাশি একটি গিফট পাওয়ার সুযোগ থাকছে।

এবারের ক্যাম্পেইনে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ।

এদিকে পেমেন্টেও থাকছে বিশেষ সুবিধা। বিকাশ ব্যবহারকারীরা দারাজ চয়েসে সর্বনিম্ন ১৯৯ টাকার অর্ডারে পাবেন ৫০ টাকা ছাড়। প্রতি বুধবার সর্বনিম্ন ৫৯৯ টাকার অর্ডারে পাওয়া যাবে ১২ শতাংশ পর্যন্ত ছাড়।

এছাড়া ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডধারীরা ভাউচারের মাধ্যমে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নির্ধারিত ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন।