ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনল অপো, দাম কত?

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম। পেশাদার ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে ফোনটির ক্যামেরা প্রযুক্তি।

২৪ নভেম্বর রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। মূল ক্যামেরার পাশাপাশি আলট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেল সেন্সর। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ প্রকৌশল সহযোগিতায় তৈরি এই ক্যামেরা ব্যবস্থা বিভিন্ন দূরত্ব ও দৃষ্টিকোণ থেকে ছবি তোলার ক্ষেত্রে সূক্ষ্ম বিবরণ ধরে রাখতে সহায়তা করবে।

অপো জানিয়েছে, শুধু ক্যামেরার রেজল্যুশন নয়, ছবিতে দৃশ্যের স্বাভাবিক রং ও আলোর ভারসাম্য ধরে রাখার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে নতুন প্রজন্মের ‘লুমো ট্রু ইমেজ ইঞ্জিন’। এতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন ও ছবির সূক্ষ্ম বিবরণ ফুটিয়ে তোলার প্রযুক্তি রয়েছে।

ফোনটির কালার প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে ২৪-চ্যানেলের মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তির ‘ট্রু কালার ক্যামেরা’। প্রচলিত ক্যামেরা সেন্সর যেখানে মূলত লাল, সবুজ ও নীল রঙের তথ্যের ওপর নির্ভর করে, সেখানে এই প্রযুক্তি আশপাশের আলোর আরও বিস্তৃত বর্ণালি বিশ্লেষণ করতে পারে। এ ছাড়া ১৫ ইভি পর্যন্ত ডায়নামিক রেঞ্জ থাকায় উজ্জ্বল ও অন্ধকার—দুই ধরনের অংশের বিস্তারিত তথ্য ধারণের সুবিধা পাওয়া যাবে।

ভিডিও ধারণের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু উন্নত সুবিধা। ফোনটিতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং ১২০ ফ্রেম পর্যন্ত ৪কে ভিডিও ধারণ করা যাবে। রয়েছে ৪কে ডলবি ভিশন ও ওপেন গেট ক্যাপচার সুবিধা। ফলে ভিডিও নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফোনটি বাড়তি সুবিধা দিতে পারে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট। রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে ৮০ ওয়াটের সুপারভুক তারযুক্ত চার্জিং ও ৫০ ওয়াটের এয়ারভুক তারহীন চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ‘আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রথম বিক্রি উদ্‌যাপন করছি। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও আমাদের ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি।’

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ফোনটি ঢাকার মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রি হচ্ছে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ মাহবুব
বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে দেশে বাজারজারে তাদের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার...
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম। এবারের প্রতিপাদ্য– ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’।...
কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও তথ্য দিতে ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে টিকটক। এর মাধ্যমে সন্তানের স্ক্রিন টাইম, অনলাইন যোগাযোগ, কনটেন্টের প্রতি আগ্রহ এবং প্রকাশ করা...
প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর