ওয়েবসাইটে সাইবার হামলার শঙ্কা, বিভিন্ন দেশের সরকারকে সতর্কবার্তা

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ত্রুটির কারণে ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। বিবিসি জানায়, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা।

পরে এর একটি সমাধানও প্রকাশ করা হয়। 

ইন্টারনেটের একটি বড় অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরিচালিত। ফলে এসব ত্রুটি বিভিন্ন ওয়েবসাইটকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ত্রুটি শনাক্ত করা হয়। 

সাইবার হামলা এড়াতে ত্রুটি সংস্কারের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড সরকার, এডিনবরা কাউন্সিল ও বিবিসিসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের কয়েকটি ওয়েব পেজ অফলাইনে রেখেছে।