পর্যটন খাতে নতুন ডিজিটাল উদ্যোগ গোএনস্টে

পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ভ্রমণকারীদের বুকিংসেবা সহজ করার পাশাপাশি হোটেল ও রিসোর্টগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়ানোই তাদের লক্ষ্য। ৮ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানটির উদ্যোগের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসন প্রতিষ্ঠানের সেবা যুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে ভ্রমণকারীরা সহজে পছন্দের আবাসন খুঁজে নেওয়া ও অনলাইনে বুকিং করতে পারবেন। পাশাপাশি হোটেল ও রিসোর্টগুলোও অনলাইনে নিজেদের সেবা তুলে ধরে নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।

শুধু বুকিংসেবা নয়, হোটেল পরিচালনার জন্য ‘গোএনস্টে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারের মাধ্যমে কক্ষ ও ইনভেন্টরি ব্যবস্থাপনা, বুকিং ও রিজার্ভেশন, ফ্রন্ট ডেস্ক কার্যক্রম, পেমেন্ট, ইনভয়েস এবং বিক্রয়সংক্রান্ত তথ্য পরিচালনার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিবেদন তৈরি ও তথ্য বিশ্লেষণের সুযোগও থাকবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান বলেন, ‘দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। তাঁদের লক্ষ্য শুধু অনলাইন বুকিং প্ল্যাটফর্ম তৈরি নয়, বরং পর্যটক, হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও করপোরেট গ্রাহকদের জন্য সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলা।’

তিনি আরও বলেন, ‘ভ্রমণকারীরা যেন সহজে পছন্দের হোটেল খুঁজে বুকিং করতে পারেন, সেই সুবিধা তৈরি করতে চান তাঁরা। একই সঙ্গে হোটেল ও রিসোর্টগুলো যাতে প্রযুক্তির মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে এবং বুকিং ব্যবস্থাপনা উন্নত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

প্রতিষ্ঠানটির সেবার পরিধিতে রয়েছে হোটেল ও রিসোর্ট বুকিং, ফ্লাইট বুকিং, ভ্রমণসেবা, ভিসা প্রসেসিং, বিদেশে গ্রুপ ট্যুর প্যাকেজ এবং হোটেল পরিচালনার সফটওয়্যার। কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, শ্রীমঙ্গল ও বান্দরবানের মতো পর্যটনকেন্দ্রের আবাসন প্রতিষ্ঠানগুলোর সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের বুকিং অভিজ্ঞতা সহজ করার লক্ষ্য রয়েছে তাদের।

‘ট্রাভেল স্মার্ট, স্টে বেটার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.gonstay.com।