মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬

বার্সেলোনায় নয়, বিশ্ব প্রযুক্তি সম্মেলন এবার দোহায়

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের রাজধানী দোহায় ৮ নভেম্বর শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারের (ডিইসিসি) এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উদ্ভাবকেরা অংশ নিচ্ছেন।

কাতারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমসিআইটি) সহযোগিতায় আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান বিন হাসান বিন আলী আল থানি। স্বাগত বক্তব্য দেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ বিন আলী আল মান্নাই।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ বিন আলী আল মান্নাই বলেন, টেলিযোগাযোগ অবকাঠামোর চাহিদায় মৌলিক পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সক্ষমতা অর্জন করছে, তখন আরও শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজন বাড়ছে। একই সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প সংযোগপথ তৈরি এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জিএসএমএ-এর মহাপরিচালক ভিভেক বাদরিনাথ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন এক আলোচনায় অংশ নেন। সেখানে তাঁরা বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ড বজায় রাখা, বিভিন্ন দেশের নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা এবং এখনো ইন্টারনেটের বাইরে থাকা জনগোষ্ঠীকে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেন।

জিএসএমএ মহাপরিচালক ভিভেক বাদরিনাথ বলেন, ‘প্রযুক্তিগত অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে নেটওয়ার্ক, সেবা ও ডিভাইসের আন্তসংযোগ এবং এখনো ইন্টারনেট ব্যবহার করতে না পারা জনগোষ্ঠীকে সংযুক্ত করার সম্মিলিত উদ্যোগ।’

এবারের আয়োজনের বিশেষ দিক হলো, প্রথমবারের মতো কাতারে একই স্থানে জিএসএমএ ও আইটিইউর দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এমডব্লিউসি দোহার পাশাপাশি শুরু হয়েছে আইটিইউর প্লেনিপোটেনশিয়ারি সম্মেলন (পিপি-২৬)। কাতারের যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (সিআরএ) আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে চার বছর পরপর আইটিইউর কৌশলগত ও আর্থিক পরিকল্পনা নির্ধারণ, নেতৃত্ব নির্বাচন এবং সংস্থাটির ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করা হয়।

এমডব্লিউসি দোহায় প্রকাশিত জিএসএমএর ‘মোবাইল ইকোনমি মেনা ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনীতিতে মোবাইল প্রযুক্তি ও সেবার অবদান ছিল ৩৮০ বিলিয়ন ডলার, যা অঞ্চলটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশ। ২০৩০ সাল নাগাদ এ অবদান বেড়ে ৪৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলের মোবাইল ইকোসিস্টেমে ২২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সরকারি রাজস্বে অবদান ছিল ৪০ বিলিয়ন ডলার। একই সময়ে মোট মোবাইল সংযোগের ৯ শতাংশ ছিল ফাইভজি। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ৪০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ে ফাইভজি অবকাঠামো ও সেবা উন্নয়নে অপারেটরদের বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে।

তবে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বড় বৈষম্যের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২৫ সালে মেনা অঞ্চলের ৪৮ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেছেন। অন্যদিকে, ৪৯ শতাংশ মানুষ নেটওয়ার্ক কাভারেজের আওতায় থেকেও ইন্টারনেট ব্যবহার করেননি।

এ ছাড়া ‘ফাইভজি মনিটাইজেশন মেনা’ শীর্ষক আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অঞ্চলটির ২৪টি বাজারের মধ্যে ১৭টিতে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু হয়েছে। ২০২৫ সালে এ অঞ্চলে ফাইভজি সংযোগের সংখ্যা ছিল ৬ কোটি ৭০ লাখ। ২০৩০ সাল নাগাদ তা প্রায় ৩৫ কোটিতে পৌঁছাতে পারে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক স্থাপনে অপারেটররা অতিরিক্ত ৫৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। পাশাপাশি ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) নতুন গ্রাহক ও আয় তৈরির অন্যতম সম্ভাবনাময় মাধ্যম হয়ে উঠছে। ইতিমধ্যে মেনা অঞ্চলের প্রায় ৬৪ শতাংশ বাণিজ্যিক ফাইভজি নেটওয়ার্কে এ সেবা চালু রয়েছে।

তিন দিনব্যাপী এমডব্লিউসি দোহায় টেলিযোগাযোগ অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি প্রযুক্তি, ডিজিটাল সংযোগ এবং ভবিষ্যতের মোবাইল অর্থনীতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

এক বছর পূর্ণ করেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ২০২৫ সালে বৈদ্যুতিক পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টির বেশি পণ্য...
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬
তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং...
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে টিকটক। চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ এসব ভিডিও।...
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত লং বিচ হোটেলে চার দিনব্যাপী এ আয়োজন হবে। এতে অংশ নিতে...
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর ১০টি স্পটে অন্তত ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে এসবি অফিস এলাকাসহ আর একাধিক থানাও রয়েছে। আগুনও দেওয়া হয়েছে একাধিক বাসে।
‎ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ রোমাঞ্চকর ম্যাচে দ্য ডেইলি স্টারকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
আজও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিল্পাঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর