বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরার ফোন আনল হেলিও

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটির দাম ২৭ হাজার ৯৯৯ টাকা।

হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। এর রেজল্যুশন ১২৬০×২৮০০ পিক্সেল। ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস। এ ছাড়া ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর পাশাপাশি চোখের স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৭ হাজার এমএএইচের সিলিকন অ্যানোড ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তবে সরবরাহ করা ৪৪ ওয়াটের চার্জার দিয়ে ফোনটি পুরোপুরি চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।

ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এ ছাড়া ২কে রেজল্যুশনে ভিডিও ধারণ, মোশন ফটো, ডুয়াল ভিউ ভিডিও এবং স্পোর্টস মোডের সুবিধা রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ অক্টাকোর প্রসেসর। ৮ জিবি মূল র‍্যামের পাশাপাশি ভার্চুয়াল র‍্যাম হিসেবে আরও ৮ জিবি ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেড র‍্যাম পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে শট জেনসেশন কভার গ্লাস। এ ছাড়া রয়েছে ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তি।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে এনএফসি, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্পিকার এবং ১৫০ মিটার পর্যন্ত অফলাইন ভয়েস চ্যাট। ফলে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই নির্ধারিত দূরত্বের মধ্যে ভয়েস যোগাযোগ করা যাবে।

অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ হালনাগাদের সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে ব্র্যান্ডটি। ৭ দশমিক ৯৭ মিলিমিটার পুরুত্বের ফোনটির ওজন ২০৭ গ্রাম।

ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও মিন্ট গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে হেলিও ১৫০। ফোনটির সঙ্গে রয়েছে ১৫ মাসের ওয়ারেন্টি এবং গ্রামীণফোনের বান্ডেল অফার।

পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
এক বছর পূর্ণ করেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ২০২৫ সালে বৈদ্যুতিক পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টির বেশি পণ্য...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই...
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর