কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম। এবারের প্রতিপাদ্য– ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড - আইএসটিকিউবির প্রেসিডেন্টসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
দিনব্যাপী আয়োজনে থাকছে এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন মাস্টারক্লাস।
এছাড়া ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে বিএসটিবি।
এসময় বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দেশের দক্ষতা বাড়াতে পারলে আইটি খাতে রপ্তানি আয়ও বাড়বে।