অনারের নতুন ক্যাম্পেইন, ফোন কিনলেই মিলবে ছাড়

স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘কিনলেই জিতবেন’ নামে নতুন এক ক্যাম্পেইন নিয়ে এসেছে অনার। যেখানে নির্ধারিত মডেলের ফোন কিনলেই থাকছে ক্যাশব্যাক। যাতে গ্রাহকরা ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন ফোন। ব্র্যান্ডের সর্বশেষ স্মার্টফোনগুলো সাশ্রয়ে মানুষের হাতে পৌঁছে দিতে এ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এমনটাই জানিয়েছে অনার বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ক্যাম্পেইনটি চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়েই। তাদের প্রিমিয়ামসব ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতারা আকর্ষণীয় ক্যাশব্যাক অফার গ্রহণের সুযোগ পাবেন। অফারের অংশ হিসেবে, পোর্ট্রেইট মাস্টার অনার ২০০ সিরিজের স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

অনার ২০০ এবং অনার ২০০ প্রো মডেলের স্মার্টফোনগুলোত থাকছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ সহ স্টুডিও-লেভেল পোর্ট্রেইট ক্যামেরা যুক্ত করা হয়েছে। এই সিরিজের পাশাপাশি, অন্যান্য মডেলেও থাকছে ক্যাশব্যাক অফার। অনার এক্স৯বি ফোনটিতে পাবেন ৩ থেকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক। এছাড়াও অনার এক্স৮বি ফোন কিনলে পাবেন ৫০০ থেকে ৫ হাজার টাকার ক্যাশব্যাক সুবিধা। 

ক্যাশব্যাক ছাড়াও যেকোনো ফোন কিনলে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। জিপিস্টার ব্যবহারকারীরা ৮০০ টাকা মূল্যের অতিরিক্ত আরও ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিনামূল্যে। ক্রেতারা দেশজুড়ে অনারের অথরাইজড যেকোনো ব্র্যান্ড শপ থেকে ফোন কিনলেই মিলবে সকল সুবিধা।