স্কাইলাইন ডিজাইনের ক্যামেরায় নতুন চমক ভিভোর

দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল এবং নজরকাড়া স্কাইলাইন ক্যামেরার সমন্বয়ে ফোনটি তরুণদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো জানিয়েছে, নতুন প্রজন্মের তরুণ পেশাজীবীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ভি৮০ লাইট। কর্মজীবন ও ব্যক্তিজীবনের ব্যস্ততার মধ্যেও যারা নিজেদের স্টাইল, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে গুরুত্ব দেন। আর তাদের চাহিদা বিবেচনায় ফোনটির নকশা ও ফিচার নির্ধারণ করা হয়েছে। ‘স্লে এভরি এজ’ ধারণার মাধ্যমে ব্যবহারকারীদের আত্মবিশ্বাসী জীবনধারার প্রতিফলন ঘটাতে চায় প্রতিষ্ঠানটি।

ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর কার্ভড ডিসপ্লে। বাঁকানো প্রান্তের এই ডিসপ্লে বডির সঙ্গে মসৃণভাবে যুক্ত হয়ে ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। পাশাপাশি আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইনের কারণে ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি হাতে ধরতেও আরামদায়ক। ইজি গ্রিপ সুবিধা থাকায় স্ক্রলিং, টেক্সটিং, কল করা কিংবা চলাফেরার সময় ফোন ব্যবহার আরও সহজ হবে। এছাড়া ভিডিও দেখা ও বিভিন্ন কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাও হবে আরও স্মুথ।

ভি৮০ লাইটের পেছনে রয়েছে নতুন নকশার স্কাইলাইন ক্যামেরা মডিউল। আড়াআড়ি বিন্যাসের ক্যামেরা এবং আলো প্রতিফলনের বিশেষ ডিজাইন বিভিন্ন কোণ থেকে ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

রঙের ক্ষেত্রেও বৈচিত্র্য এনেছে ভিভো। ফোনটি পাওয়া যাবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু, এই দুটি রঙে। সিল্ক হোয়াইট রঙ ফোনটিকে দেবে মার্জিত ও পরিশীলিত লুক, অন্যদিকে স্যাফায়ার ব্লু রঙে থাকবে আরও গভীর ও নজরকাড়া উপস্থিতি। ফলে ফরমাল কিংবা ক্যাজুয়াল, দুই ধরনের স্টাইলের সঙ্গেই সহজে মানিয়ে যাবে ফোনটি।