ঈদে ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন কনটেন্ট আনল টিকটক

ঈদকে ঘিরে টিকটকে তৈরি হয়েছে নতুন কনটেন্ট, যেখানে দেখা যাচ্ছে পোশাকের ট্রেন্ড, স্কিন কেয়ার টিপস এবং ছোট ছোট সাজগোজের নয়া আইডিয়া। কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে তুলে ধরছেন ঈদের দিনের জন্য সাজের প্রস্তুতি, পুরোনো দিনের ঐতিহ্য এবং আধুনিক ফ্যাশনের মিশ্রণ, যা অনুসরণ করছে অসংখ্য দর্শক।

এই ধরনের কনটেন্ট এখন শুধু ফ্যাশনের তথ্যই দেয় না। বরং উৎসাহ যোগায় নিজেই নতুন কিছু তৈরি করার, সাজগোজে নিজস্ব স্টাইল খুঁজে পাওয়ার। ঈদকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ফ্যাশনের এই ধারা ক্রমেই হয়ে উঠছে ফ্যাশনপ্রেমীদের জন্য প্রয়োজনীয় গাইড।

দিনের ব্যস্ততার মাঝেই থাকে রোজার প্রস্তুতি, আবার ছুটির দিনে শুরু হয় ঈদের কেনাকাটা। কেউ কেউ এই সময়টাতে নিজের যত্নের জন্য নতুন রুটিনও তৈরি করেন। এসব প্রস্তুতির অনেকটাই এখন ধরা পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে।

অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মতো টিকটকও কনটেন্ট ক্রিয়েটররা শেয়ার করছেন ঈদের ফ্যাশন আইডিয়া। যেখানে থাকছে স্কিন কেয়ার টিপস এবং ঈদের নানা প্রস্তুতি নিয়ে ভিডিও। এসব ভিডিও অনুসরণ করছেন অসংখ্য দর্শক। এবারের ঈদকে ঘিরে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ভিন্ন ভিন্নভাবে তুলে ধরছেন ফ্যাশনের গল্প।

সাবা চৌধুরীর কনটেন্টে পুরোনো ঈদের স্মৃতি

সময় ও উৎসবকে ঘিরে নিয়মিত ফ্যাশন কনটেন্ট তৈরি করেন কনটেন্ট ক্রিয়েটর সাবা চৌধুরী। প্রাণবন্ত উপস্থাপনার জন্য তিনি টিকটকে বেশ পরিচিত। কখনো ইফতার পার্টির পোশাক, কখনো ব্যস্ত দিনে সহজ কোনো লুক, আবার বিশেষ অনুষ্ঠানের সাজ। এমন নানা ফ্যাশন আইডিয়া শেয়ার করেন তিনি।

তবে এবারের রমজানে সাবা ঈদ ফ্যাশনকে তুলে ধরেছেন একটু ভিন্নভাবে। ঢাকায় আগে কীভাবে ঈদ উদযাপন করা হতো, কোথা থেকে কেনাকাটা করা হতো বা কীভাবে জামা বানানো হতো। এসব বিষয় নিয়ে তিনি তৈরি করেছেন একটি কনটেন্ট সিরিজ।

যখন অনেকেই নতুন ট্রেন্ডের ফ্যাশন নিয়ে ব্যস্ত, তখন সাবার কনটেন্ট মনে করিয়ে দেয় পুরোনো দিনের ঈদের গল্প ও ঐতিহ্য। তার এই উদ্যোগ অনেক দর্শকের কাছেই হয়ে উঠছে নতুন ভাবনা ও গল্প তৈরির অনুপ্রেরণা।

ডিজাইন শেখানোর কনটেন্ট ফাতেমা চৌধুরীর

কনটেন্ট ক্রিয়েটর ফাতেমা চৌধুরী কাজ করছেন ভিন্ন ধারায়। ছোটবেলা থেকেই ডিজাইনার হওয়ার স্বপ্ন তার। সেই স্বপ্নকে কেন্দ্র করেই তৈরি করছেন কনটেন্ট।

রমজানের সময় তার ভিডিওগুলো যেন ছোট একটি কর্মশালার মতো। কোথায় ভালো কাপড় পাওয়া যায়, কীভাবে কাপড় কাটতে হয় কিংবা একটি পোশাক কীভাবে তৈরি হয়। এসব বিষয় ধাপে ধাপে দেখান তিনি।

একটি সাধারণ কাপড় কীভাবে ধীরে ধীরে একটি সুন্দর পোশাকে পরিণত হয়, পুরো প্রক্রিয়াটিই তুলে ধরেন ফাতেমা। তিনি দক্ষিণ এশীয় ধাঁচের ট্রেন্ডি পোশাকও তৈরি করেন। যা ঈদের নামাজ, পারিবারিক আড্ডা বা সন্ধ্যার অনুষ্ঠানের জন্য উপযোগী।

শুধু পোশাকেই সীমাবদ্ধ নন তিনি। অনেক সময় ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করেন পার্টি ক্লাচ ব্যাগ। তার কনটেন্টে উঠে আসে। ফ্যাশন শুধু স্টাইল নয়, এটি সৃজনশীলতা ও নতুনভাবে ভাবারও একটি মাধ্যম।

স্কিন কেয়ারের প্রস্তুতি মাহাজাবিনের কনটেন্টে

ঈদের প্রস্তুতিতে পোশাকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্বকের যত্ন। কনটেন্ট ক্রিয়েটর মাহাজাবিন টিকটকে স্কিন কেয়ার নিয়ে ভিডিও তৈরি করেন।

রমজানজুড়ে তিনি দেখান কীভাবে ঈদের আগে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়। ‘ম্যাক্সিমাম ঈদ গ্লো আপ’ নামে একটি কনটেন্ট সিরিজও তৈরি করেছেন তিনি। এতে ধাপে ধাপে দেখানো হয়েছে ক্লিনজার, সিরাম বা ফেস মাস্ক কীভাবে ত্বকের যত্নে কাজ করে। এছাড়া চুলে তেল দেওয়া, হেয়ার মাস্ক ব্যবহার করা বা সহজভাবে চুল সাজানোর কিছু পরামর্শও দেন তিনি।

ঈদ যত ঘনিয়ে আসে, ততই বাড়ে সবার প্রস্তুতি। তবে এই প্রস্তুতি শুধু নতুন পোশাক বা মেকআপের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ছোট ছোট যত্ন, নতুন কিছু তৈরি করার আনন্দ এবং সৃজনশীল ভাবনাও এর অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন সেই গল্পগুলোই তুলে ধরছেন তাদের ভিন্নধর্মী কনটেন্টে। ফলে ঈদ ফ্যাশনের প্রস্তুতিও হয়ে উঠছে দর্শকদের জন্য অনুপ্রেরণার এক নতুন উৎস।