এআই ক্যামেরার সঙ্গে বড় ব্যাটারি, নতুন ফোন আনল ভিভো

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের ফোনে। এই দুই সুবিধাকে গুরুত্ব দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ উন্মোচন করেছে ভিভো।

নতুন এই ফোনে রয়েছে ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভিভোর দাবি, এক চার্জে ফোনটিতে সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩ দশমিক ৫ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের পরও চার্জ ধরে রাখার সক্ষমতা রয়েছে ফোনটির। পাশাপাশি এতে রয়েছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা।

ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ভিভোর ফোনটিতে দেওয়া হয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। ফলে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রেও ব্যাটারির কার্যকারিতা বজায় থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মাধ্যমে ছবি সম্পাদনা ও উন্নত করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস এবং আই প্রোটেকশন মোড রয়েছে। ফোনটির স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ দশমিক ৪৭ শতাংশ।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর। ভিভোর তথ্য অনুযায়ী, প্রসেসরটির আনতুতু স্কোর ৬ লাখ ৮০ হাজারের বেশি। গেমিং, মাল্টিটাস্কিং ও দীর্ঘ ব্যবহারের জন্য এতে হিট ম্যানেজমেন্ট প্রযুক্তি এবং ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন যুক্ত করা হয়েছে।

নকশার দিক থেকেও ফোনটিতে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু, এই দুই রঙে পাওয়া যাবে ভিভো ওয়াই৫০০। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেম ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক।

ভিভো ওয়াই৫০০ চলবে অরিজিন ওএস ৬ অপারেটিং সিস্টেমে। উন্নত অপটিমাইজেশন প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সময় মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজারে ভিভো ওয়াই৫০০ পাওয়া যাবে দুটি সংস্করণে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।

৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারকারী গ্রাহকেরা ভিভো ও মিনিসোর যৌথ উদ্যোগে তৈরি লিমিটেড এডিশন গিফট সেট পাবেন। এতে থাকবে পেনপেন পুতুল, ফোন কভার ও এক্সক্লুসিভ স্টিকার। পাশাপাশি নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধাও থাকছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর