মাত্র ১৯১ রানের পুঁজি নিয়েও জয়ের প্রায় অসম্ভব স্বপ্নের পেছনে ছুটছে পাকিস্তান। আহমেদাবাদে আজ স্বপ্নটাকে বাস্তবের কিছুটা ছোঁয়া দিতে চাইলেও খুব দ্রুত ভারতের দু-তিনটি উইকেট তুলে হতো তাদের। নাসিম শাহ না থাকায় পাকিস্তানের হয়ে শুরুতে ধাক্কা দেয়ার মতো বোলার বলতে তো এক শাহিন আফ্রিদিই আছেন। তিনি দ্রুতই শুবমান গিলকে (১১ বলে ৪ চারে ১৬) ফিরিয়েছেন। কিন্তু এরপর থেকে পাকিস্তানের শাহিনসহ কোনো বোলারকেই যেন পাত্তা দিচ্ছে না ভারত।
বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা। এই প্রতিবেদন লেখার সময়ে বিরাট কোহলি আউট হয়ে গেছেন, বেশ বাজে শটেই আউট হয়েছেন বলতে হবে। দশম ওভারে হাসান আলীর নির্বিষ একটা বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন মিড অনে, ফিরেছেন ১৮ বলে ১৬ রান করে। তবে এরই মধ্যে ৪টি ছক্কা হাঁকানো রোহিত ছুটে চলেছেন।
ভারতের রান এই প্রতিবেদন লেখার সময়ে ১০ ওভারে ২ উইকেটে ৭৯। রোহিত ব্যাট করছেন ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৫ রান নিয়ে। ক্রিজে তাঁর সঙ্গী শ্রেয়াস আইয়ার (০*)।