মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশেরই

আপডেট : ১৮ মে ২০২৬, ০৬:০২ পিএম

মুশফিক দিনটা শুরু করেছিলেন একেবারে শূন্য থেকে। বাংলাদেশ শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রানে। সেখান থেকে দিনের শেষ সেশনের শেষভাগে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে মুশফিক যখন আউট হলেন, তখন বাংলাদেশের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৩৯০, মুশফিকের নামের পাশে ১৩৭ রান! তাতে সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান!

রান তাড়ায় দিনের শেষ ভাগে দুই ওভার ব্যাটিং করলেও স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি পাকিস্তান। অর্থাৎ জিততে হলে টেস্টের শেষ দুই দিনে ৪৩৭ রানই করতে হবে শান মাসুদ-বাবর আজমদের।

সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা সিলেটের অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষেই কথা বলছে। আর ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকিয়ে দিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করে মুশফিক থেমেছেন ১৩৭ রানে। তাতে একগাদা রেকর্ডে উঠেছে ৩৯ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যানের নাম।

শুরুতে মুশফিকের রেকর্ডগুলোর দিকেই তাকানো যাক। টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের ১৪তম সেঞ্চুরি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লাল বলের ক্রিকেটে এত বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি মুমিনুলের দখলে।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে নিজের শততম টেস্টে সেঞ্চুরি আদায় করে মুমিনুলের পাশে বসেন মুশফিক। আজ তিন অঙ্ক ছুঁয়ে ছাড়িয়ে গেলেন মুমিনুলকে।

সে পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিক। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে আগে থেকেই সর্বোচ্চ রানের দখলটা নিয়েছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।

সিলেট টেস্টের আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মুশফিকের রান ছিল ১৫ হাজার ৮৯৮। পাকিস্তানের বিপক্ষে চলমান এ টেস্টের প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেন মুশফিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রান এখন ১৬ হাজার ৫৮।

১৫ হাজার ১৯২ রান নিয়ে এ তালিকায় দুইয়ে তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার ৭৩০ রান।

সিলেট টেস্টের দলে আছেন, এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের পরের অবস্থান লিটন দাসের। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার ৮৪১ রান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) আদায় করা লিটন।

মুশফিক-লিটনে ভর করে বাংলাদেশ যে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে, তাতে বলতে গেলে জয়ের সুবাসও পাচ্ছে ফিল সিমন্সের দল। আর বাংলাদেশকে জয়ের সুবাদ দিচ্ছে সিলেটের অতীত ইতিহাস।

পরিসংখ্যান বলছে, এর আগে সিলেটে যে ৫টি টেস্ট হয়েছে, এর মধ্যে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার ঘটনা ঘটেছে মোটে একটিতে। আর সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ১৭৪ রান তাড়া করে ৩ উইকেটের জয়।

এমন পরিস্থিতিতে ম্যাচ জিততে হলে সিলেটের রেকর্ডই নতুন করে লিখতে হবে পাকিস্তান। আর সেটা পাকিস্তানের জন্য কতটা কঠিন, সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়।

চলমান টেস্টের আগ পর্যন্ত, বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ তিনটি টেস্টেই হেরেছে পাকিস্তান। সেই তিন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানের বেশি করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। যেখানে দুই শ-ই করতে পারছে না, সেখানে বাংলাদেশের ৪৩৬ পেরিয়ে জয়ের স্বপ্ন দেখা পাকিস্তানের জন্য বিলাসিতাই হওয়ার কথা!

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর