পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আপডেট : ২০ মে ২০২৬, ১২:২৩ পিএম

পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

 

জিততে হলে সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১২১ রান। আর বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। উইকেটে সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ছিলেন বলে কিছুটা শঙ্কাও ছিল। দুজনের সাবলীল ব্যাটিংয়ে একটা পর্যায়ে জয়ের জন্য পাকিস্তানের সমীকরণ নেমে আসে ৭৯ রানে।

তবে সেখানেই শেষ। পাকিস্তানকে আর এগোতে দেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান ৩৫৮ থাকতে সাজিদ খানকে (২৮) ফেরান তাইজুল ইসলাম। পরের ওভারে সেট ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে (৯৪) আউট করে বাংলাদেশের মাথাব্যথা অনেকটাই কমিয়ে দেন শরীফুল।

পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় ফিল সিমন্সের শিষ্যরা।

এ নিয়ে পরপর দুই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এই সিরিজের আগে ২০২৪ সালে পাকিস্তানে গিয়ে স্বাগতিকদের টেস্টে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

এবার মিরপুরে হওয়া সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে ফুরফুরে মেজাকেই সিলেটে যায় বাংলাদেশ। সেখানে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হলেও পাকিস্তানকে থামিয়ে দেয় ২৩২ রানে।

৪৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান তোলে। তাতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। টেস্ট ইতিহাসেই চতুর্থ ইনিংসে রান তাড়ার সর্বোচ্চ রেকর্ডটা ৪১৮ রানের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ পাকিস্তানকে জিততে হলে নতুন কীর্তিই গড়তে হবে।

রান তাড়ায় নেমে ১৬২ রানেই ৫ উইকেট হারালেও মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে টিকে থাকে পাকিস্তান। টেস্টের চতুর্থ দিন শেষ করে ৭ উইকেটে ৩১৬ রানে। তাতে আজ টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১২১ রান।

ক্রমেই সেই চাহিদা কমিয়ে ৭৯ রানে নামিয়ে নতুন ইতিহাস লেখার পথেই ছিল দলটি। তবে সেটা আর করতে দেননি বাংলাদেশি বোলাররা। পাকিস্তানকে ৩৫৮ রানেই থামিয়ে দেন তাইজুল-শরীফুলরা। একইসঙ্গে ৭৮ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে আটকে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন তাইজুল। এছাড়া নাহিদ রানা দুটি, শরীফুল ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর