শচীন টেন্ডুলকার নিজেই আশা জানিয়েছেন, যেন ৫০তম সেঞ্চুরির অপেক্ষা খুব বেশি করতে না হয় বিরাট কোহলিকে। নিজের আদর্শের ইচ্ছাপূরণ করেছেন কোহলি। টেন্ডুলকারের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই কিংবদন্তীকে ছাড়িয়ে গেছেন।
প্রথম ব্যাটসম্যন হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। চলুন দেখে নেওয়া যাক ঐতিহাসিক মুহূর্তটি কীভাবে উদযাপন করেছেন ভারতের সাবেক অধিনায়ক।
এসে গেল সেই মুহূর্ত, প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি কোহলির।
গ্যলারিতে থাকা স্ত্রী আনুশকা শর্মাকে উড়ন্ত চুমু কোহলির।
আনুশকাও কোহলির উদ্দেশ্যে উড়ন্ত চুমু পাঠিয়েছে।
এরপর যার রেকর্ড ভেঙেছেন, সেই টেন্ডুলকারকে কুর্নিশ করছেন কোহলি।
টেন্ডুলকারও অভিবাদন জানাচ্ছেন উত্তরসূরিকে।
কোহলির সেঞ্চুরি উদযাপন।
এই ক্লান্তি যেন শুধু আজকের ইনিংসের নয়, ১৪ বছর ধরে প্রত্যাশার ভার সামলানোর।
গ্যালারি থেকে উৎসাহ দিচ্ছেন আনুশকা।
এবার একটু স্বাভাবিক হলেন, দর্শকের ভালোবাসার জবাব দিলেন উদযাপনে।