টানা দুই ডাকের পর কোহলির সেঞ্চুরি, রেকর্ড বই তোলপাড়

আপডেট : ১৪ মে ২০২৬, ০১:৫৭ পিএম

আইপিএলে পরপর দুই ম্যাচে ডাক- বিরাট কোহলি ফুরিয়ে গেছেন কি না, এমন প্রশ্ন উঠে যায় মুহূর্তেই। তবে সেই প্রশ্নের সময়কাল বেশি দীর্ঘ হতে দেননি ৩৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি আদায় করেছেন।

কোহলির ৬০ বলে ১১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৫ রানের সুবাদে বেঙ্গালুরু ম্যাচটা জিতেছে ইনিংসের ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে। এ জয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বেঙ্গালুরু। আর সেঞ্চুরির ইনিংস খেলা কোহলির নাম উঠেছে একাধিক রেকর্ডে।

আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায় কোহলির সমান ৩টি সেঞ্চুরি আছে শুধু জস বাটলারের।

গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে কলকাতা তুলেছিল ১৯২ রান। কোহলির সেঞ্চুরিতে ইনিংসের সহজেই ম্যাচটা জিতে যায় বেঙ্গালুরু। আইপিএল ইতিহাসে ফ্র্যাঞ্চাইজিটির এটি ষষ্ঠ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বেঙ্গালুরুর সর্বোচ্চ ৬ রান তাড়ার ৫টিতেই অন্তত ৫০ এর বেশি রান (৫৪, ৮১, ৬৯*, ৭০* ও ১০৫*) করেছেন কোহলি। আর অন্য ম্যাচটিতে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

আইপিএলে দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে একাধিক সেঞ্চুরির তালিকায় জস বাটলারকে ছুঁয়ে ফেললেন কোহলি। গতকাল দলকে ম্যাচ জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। তাতেও একটা রেকর্ড হয়েছে। আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২১ ম্যাচ সেরার তালিকায় রোহিত শার্মার পাশে বসলেন কোহলি।

গতকালের ১০৫ রান সহ কলকাতার বিপক্ষে এ নিয়ে ১১২৬ রান করলেন কোহলি। পশ্চিমবঙ্গের এ ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে এত বেশি রান করতে পারেননি আর কেউ। শুধু তাই নয়, এ নিয়ে চারটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন কোহলি।   

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর