সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের সামনে। মান বাঁচানোর ম্যাচে শুরুতেই টস ভাগ্য নাজমুল হোসেন শান্তর বিপক্ষে গেছে। হায়দরাবাদে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
হায়দরাবাদের আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়র এই ক্রিকেটারের বিদায়ী ম্যাচে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ওপেনার তানজিদ তামিম ও স্পিনার শেখ মেহেদী। জায়গা হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকির আলী অনিক।
একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। যেখানে পেসার আর্শ্বদীপের জায়গায় ঢুকেছেন রবি বিষ্ণয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মাহেদি , রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, নীতিশ কুমার রেড্ডি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব।