কাদের ধরে রাখল আইপিএলের দলগুলো, মোস্তাফিজের মতো জায়গা হারালেন কারা

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যস্ত তাঁদের দলের রিটেনশন নিয়ে। আজ ৩১ অক্টোবর ক্রিকেটার রিটেনশনের শেষ দিন ছিল। আগের মৌসুমের দল থেকে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে এক একটি দল, যার মধ্যে একজন অবশ্যই ভারতীয় অনভিষিক্ত ক্রিকেটার হতে হবে।

গেল আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই বাঁহাতি পেসারকে এবার চেন্নাই ধরে রাখবে কিনা তা নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কৌতূহল ছিল। তবে আজ দশ দলের প্রকাশিত রিটেনশন তালিকায় চেন্নাইয়ের ক্রিকেটারদের মাঝে মোস্তাফিজকে খুঁজতে গিয়ে হতাশ হবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

চেন্নাই সুপার কিংস ৫ জনকে ধরে রাখলেও মোস্তাফিজকে রাখেনি। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে রেখেছে চেন্নাই।

এক নজরে দেখে নেওয়া যাক ১০ দলের ক্রিকেটার রিটেনশন তালিকা:

কলকাতা নাইট রাইডার্স:

রিঙ্কু সিং (১৩ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিং (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক।

সানরাইজার্স হায়দরাবাদ:

প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: ভুবেনশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর।

মুম্বাই ইন্ডিয়ানস:

যশপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক ভার্মা (৮ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: ইশান কিষান, টিম ডেভিড।

চেন্নাই সুপার কিংস:

রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: রাচিন রবীন্দ্র, মোস্তাফিজুর রহমান, ড্যারিল মিচেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: গ্লেন ম্যাক্সওয়েল।

গুজরাট টাইটানস:

রশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: মোহাম্মদ শামি, ডেভিড মিলার।

দিল্লি ক্যাপিটালস:

অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: ঋশভ পন্ত।   

রাজস্থান রয়্যালস:

সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সোয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: জস বাটলার, যুজবেন্দ্র চাহাল 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস:

নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: লোকেশ রাহুল

পাঞ্জাব কিংস:

শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)।

দলে জায়গা না পাওয়া বড় তারকা: স্যাম কারান, জনি বেয়ারস্টো।

 

আইপিএলের মেগা নিলামে রিটেনশনসহ এক দল সর্বোচ্চ ১২০কোটি রুপি ব্যবহার করতে পারবে। ফলে সবচেয়ে কম ক্রিকেটার (২ জন) ধরে রেখে মেগা নিলামে সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি নিয়ে অংশ নিবে পাঞ্জাব কিংস। এদিকে সবচেয়ে বেশি রিটেনশনে ৭৯ কোটি খরচ করা রাজস্থান রয়েলস মাত্র ৪১ কোটি রুপি নিয়ে মেগা নিলামে অংশগ্রহণ করবে।