টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কখন-প্রতিপক্ষ যারা

২০২৬ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১২ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১২ জুন, ফাইনাল ৫ জুলাই। ইংল্যান্ডে আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপের এই দশম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার।  

বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে ১৪ জুন।  এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। 

এবারের বিশ্বকাপ দুই গ্রুপে বিভক্ত হয়ে আয়োজিত হবে। গ্রুপ ‘ওয়ান’-এ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

১২ দল নিয়ে এই প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। আগামী ৫ জুলাই লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।
 

এক নজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি: 


১৪ জুন, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন

১৭ জুন, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, হেডিংলি

২০ জুন, পাকিস্তান বনাম বাংলাদেশ, হ্যাম্পশায়ার

২৫ জুন, ভারত বনাম বাংলাদেশ, ওল্ড ট্র্যাফোর্ড 

২৮ জুন, সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশ, লর্ডস

গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপ ‘এ’-অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।