সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত ক্রিকেট দল

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

৩ ম্যাচের ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে গত বছরের আগস্টেই বাংলাদেশ সফর করার কথা ছিল ভারত দলের। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় দুই বোর্ডের সমঝোতায় এক বছর পিছিয়ে যায় সিরিজটি। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা থাকলেও, ভারতের বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না বাংলাদেশ। পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে হতে পারে বহুল প্রতীক্ষিত সিরিজটি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল গত বছরই। কিন্তু সে সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি এক বছর পিছিয়ে যায়। যদিও ‘আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধা’কে সিরিজ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু চলতি বছরের শুরুতে দুই বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকে। ভারতে উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয় বিসিসিআই। সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এমনকি নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলেইনি বাংলাদেশ।

ওই ঘটনায় দুই বোর্ডের সম্পর্ক তলানিতে ঠেকলেও বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সম্পর্কে উন্নতি হতে থাকে। কিন্তু সম্প্রতি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। তাতে অনিশ্চয়তা শুরু হয় ভারতের বাংলাদেশ সফর নিয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর