বিপিএল ফিক্সিংয়ে জড়িত এনসিপি নেতা রাকিবুল ইসলাম সানি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। আজ এক বিজ্ঞপ্তিতে তিন জন অভিযুক্তের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার দুটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। রাকিবুল ইসলাম সানি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

রাকিবুলের বিরুদ্ধে আইসিসির ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য তার কাছে আসা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা-কে যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ২.৪.৬ ধারা অনুযায়ী, সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগও আনা হয়েছে। 

বিসিবি জানিয়েছে, অভিযোগের আওতায় থাকা রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চার্জের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

রাকিবুল ইসলাম সানি ছাড়াও বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম ও বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসাইন। এ তিন জনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।

উল্লেখ্য, এই তিনজনই সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে কাজ করেছেন।   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর