পরিচালনা পর্ষদ নির্বাচন

৩ সদস্যের কমিশন গঠন বিসিবির

চলতি মাসের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির তৃতীয় বৈঠকে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল বোর্ড। সে সময় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিল বিসিবি।

সেই তিন সদস্যের নির্বাচন কমিশন চূড়ান্ত হয়েছে। তাঁদের নাম পরিচয় প্রকাশ করে আজ বুধবার আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তি অনুসারে, বিসিবির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জে্যষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

আর সদস্য হিসেবে আছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এহসানুল মামুন। তিনি একই সঙ্গে এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই নির্বাচন কমিশন বিসিবির ২০২৬ পরিচালনা পর্ষদ নির্বাচনসংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবেন।