জিম্বাবুয়ে সফর ২০২৬

টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে তৌহিদ হৃদয়রা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনিং ব্যাটার তাদিওয়ানাশি মারুমানি ৪ রান করে স্পিনার মাহেদি হাসানের শিকারে পরিণত হন। তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও দিনো মায়ার্স ৭১ রান যোগ করেন। মায়ার্স ৭৩ রান করে রান আউট হন। তবে তার আগেই বেনেট ৪৭ রান করে সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরে যান।

মূলত এই দু'জনের ব্যাটে ভর করেই ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহটা ১৪৩ রানে পৌঁছায়। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন ২টি এবং মাহেদি, রিশাদ ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।

১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ওপেনার সাইফ হাসান ৪ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও পারভেজ ইমন ৫৫ রান এবং তৃতীয় উইকেটে তৌহিদ হ্রদয় ও তানজিদ ৬৩ রান বাংলাদেশকে জয়ের পথ দেখায়। বাংলাদেশের হয়ে তানজিদ সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ইমন ও হ্রদয় দু'জনের ব্যাট থেকেই আসে ২৪ রান করে আসে। 

শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা। ম্যাচ ও সিরিজ সেরার দুটো পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর