আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুবর মতো তারকারা।
টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আরও খেলবেন পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, রিপন মণ্ডল ও সাইফউদ্দিনের মতো পরিচিত মুখ।
১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ম্যাচ খেলবে ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবেন সাইফরা। আর গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচটি হবে ২৩ নভেম্বর।
এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর বাংলাদেশ দল:
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, রুবেল, চৌধুরী এমডি রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।