হামজাকে একাদশে রেখে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে সাউথ আফ্রিকা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সাউথ আফ্রিকায়। এর মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল রোববার। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম দিনের খেলা শুরু হলেও এর একদিন আগেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। সেই একাদশে সুযোগ পেয়েছেন জুবাইর হামজা।

এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামছেন হামজা। অবশ্য ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান যে একাদশে থাকবেন, সেটা অনুমিতই ছিল। একাদশ ঘোষণার আগে থেকে প্রোটিয়াদের তিন নম্বর পজিশনে কে খেলবেন, সেই আলোচনায় জোরেশোরেই নেওয়া হচ্ছিল হামজার নাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দলের প্রত্যাশা পূরণ করতে না পারায় বাদ পড়েন ডেভিড বেডিংহাম। তাঁর পরিবর্তে সুযোগ মেলে হামজার। হামজা ছাড়াও টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটসম্যান হিসেবে আরও আছেন এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। একাদশে সুযোগ পেয়েছেন টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা মার্কো ইয়ানসেনও।

অনুমিতভাবে পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে আছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।

প্রথম টেস্টের সাউথ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।

অবশ্য চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রেয়াল মাদ্রিদ তারকা না খেললেও আক্রমণে ধার কমেনি ফ্রান্সের। দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ওলিসের গোলে ১০ম মিনিটেই এগিয়ে (০-১) যায় ফ্রান্স।...
ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় স্বপ্ন ছিল বাংলাদেশের। তবে সেমিফাইনালে এসেই থামতে হয়েছে বাংলাদেশের যুবাদের। ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে...
ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের...
মুতাইরি যে শুধু গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন, এমন নয়। এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। এই টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ও ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বিজিবি-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর