সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেই সুখস্মৃতির ২৩ বছর হয়ে গেছে। এরপর শিরোপা জয় তো দূরের কথা, বাংলাদেশ ফাইনাল উঠতে পেরেছিল আর একবার। ২০০৫ সালে পাকিস্তানে আয়োজিত সেই টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
সেই স্মৃতি পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাফের এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান। আর পাকিস্তানকে বধ করতে প্রথমবারের মতো একাদশে ৮ প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
অন্যভাবে বললে, শ্রীলঙ্কার বিপক্ষে আগের একাদশ থেকে আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে থমাস ডুলির দল। রাইটব্যাক সাদ উদ্দীন চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে ইব্রাহিমের পরিবর্তে আজ শুরু থেকে খেলবেন শুকি ইতোফুসা।
তাতে একাদশে থাকা ফুটবলারদের ৮ জনই প্রবাসী। এর আগে এক ম্যাচে কখনই এত প্রবাসী ফুটবলার নিয়ে খেলতে নামেনি বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), রহমত মিয়া, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।


