তিন পেসার-এক স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ, রবিনের অভিষেক

গুঞ্জন ছিল, অবশেষে তা-ই সত্যি হল। জোহানেসবার্গ টেস্টের একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। সিলেট টেস্টে দুই পেসার নিয়ে খেললেও সাউথ আফ্রিকার মাটিতে তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। 

মাহফিজুল ইসলাম রবিন

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে একাদশে আছেন ইবাদত হোসেন। এছাড়াও একাদশে ফিরেছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলা মুমিনুল হক। 

বাংলাদেশ একাদশ: 

তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক,নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।