ফ্রান্সের গ্রুপেই যা উত্তেজনার ছোঁয়া, ব্রাজিল-আর্জেন্টিনার জন্য হাতের মোয়া

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হয়ে গেছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া বিশ্বকাপে তেমন 'গ্রুপ অব ডেথ' কোনো গ্রুপকেই বলা যাচ্ছে না। আন্ত:মহাদেশীয় বাছাই বা ফিফা প্লে-অফ থেকেও কঠিন দল আসার সম্ভাবনা নেই। ইউরোপিয়ান প্লে-অফ থেকে ইতালির মতো দল এলে হয়তো এক-দুটি গ্রুপ মৃত্যুকূপ হয়ে দেখা দিতে পারে।

 

মেসির আর্জেন্টিনা তো বটেই, নেইমারকে নিয়ে যাক বা নেইমারহীন - ব্রাজিলেরও রাস্তা একেবারে সহজ। তুলনায় ফ্রান্স, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মতো ইউরোপিয়ান দলগুলোরই রাস্তা যা একটু কঠিন পড়েছে। এমবাপ্পের ফ্রান্সের গ্রুপটাকেই সবচেয়ে কঠিন মনে হতে পারে। 

 

গ্রুপ এ: মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, উয়েফা প্লে-অফ ডি জয়ী

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, উয়েফা প্লে-অফ এ জয়ী

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি 

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, উয়েফা প্লে-অফ সি জয়ী 

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, উয়েফা প্লে-অফ বি জয়ী 

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড 

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে 

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী 

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা প্লে-অফ ১ জয়ী

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা