শিরোপা জিতে সাক্ষাৎকার, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন পারেদেস

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

আতলেতিকো মিনেইরোর বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচটা ছিল কোপা সুদামেরিকানার ফাইনাল। একদিকে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ক্লাব, অন্যদিকে লাতিন অঞ্চলের ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা নির্ধারণ। ম্যাচে নিজেদের উড়ায় করে দেন বোকা জুনিয়র্সের ফুটবলাররা।

সেটার ফলও পেয়েছে আর্জেন্টিনার ক্লাবটি। মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানায় চ্যাম্পিয়ন হয়েছে বোকা জুনিয়র্স। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেই বাধে বিপত্তি। সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন লেয়ান্দ্রো পারেদেস। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কিছু সময়ের জন্য।

মূলত ‘ডি-স্পোর্টস’-এর আলাপকালেই হঠাৎই পড়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। জরুরিভিত্তিতে তাঁকে চিকিৎসা সেবাও দেওয়া হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে হুঁশ হারিয়েছিলেন পারেদেস।

ভাইরাল ভিডিও অনুসারে, জ্ঞান হারানোর কিছুসময় পর কোনোমতে উঠে দাঁড়ান পারেদেস। এরপর নিজেই বোকা জুনিয়র্সের লকার রুমের দিকে এগিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অ্যাম্বুলেন্স করে পারেদেসকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

কয়েকঘণ্টা পরে নিজেই শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন পারেদেস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, তিনি ভালো আছেন।

অবশ্য ম্যাচ চলাকালেই যে পারেদেস অস্বস্তিতে পড়েছিলেন, সেটা জানিয়েছেন বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা। তিনি জানান, তীব্র গরমে অস্বস্তি অনুভব করায় বদলি হিসেবে উঠে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পারেদেস। এ প্রসঙ্গে বোকা জুনিয়র্স কোচ বলেছেন, ‘প্রথমার্ধের শেষ দিকে ওর (পারেদেসের) পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছিল এবং ও ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, ১০ মিনিটের মাথায় স্পষ্ট হয়ে ওঠে যে, বল উইংয়ের দিকে নিয়ে যেতে সে হিমশিম খাচ্ছে। সে খুবই সৎ, তাই নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানায়।’

গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে দেশে আসছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিনিধি দল। দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা তাদের। আগামী ২৪ ও ২৫ নভেম্বরের সেই সফরে বাংলাদেশের ফুটবল...
তা সামুয়েলের জায়গা কি আর্জেন্টিনা নতুন কাউকে নিয়োগ দেবে? এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘আমরা নতুন কাউকে নিয়োগ দিচ্ছি না। আমাদের সাতজনের দল আছে, আর আমরা মনে করি, সাতজনই যথেষ্ট। আমরা ভালোভাবেই...
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে এবার ‘নেশনস লিগ’ নামে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সাউথ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পরিকল্পনা অনুসারে, এই প্রতিযোগিতায় দেওয়া হবে আনুষ্ঠানিক...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার সাক্ষাৎ করবে এনসিপির একটি...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন। গত সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর