বাংলাদেশের ফুটবল

২০২৫ এর জোয়ার থাকবে ২০২৬-এ?

গত বছর ফুটবলে নতুন উন্মাদনা দেখা গেছে বাংলাদেশের ফুটবলে। আর সে উন্মাদনের কেন্দ্রে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। সেই সঙ্গে শমিত শোম, ফাহামেদুল, জায়ানের মতো তারকাদের জাতীয় দলে অন্তর্ভুক্তি সে উন্মাদনা আরও বাড়িয়েছে।

গেল বছর সব মিলিয়ে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যে জিতেছে শুধু দুটি ম্যাচে। তবে বছরে নিজেদের শেষ ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

চলতি বছর মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া অংশ নেবে সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে।

এক নজরে দেখে নিন, চলতি বছর আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ম্যাচের সূচি:

 

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ

ছেলেদের দল:

  • বাংলাদেশ-সিঙ্গাপুর

৩১ মার্চ, এশিয়ান কাপ বাছাইপর্ব

 

  • সাফ চ্যাম্পিয়নশিপ

সেপ্টেম্বর-অক্টোবর

 

মেয়েদের দল:

  • মেয়েদের এশিয়ান কাপ

১-২১ মার্চ, অস্ট্রেলিয়া