২০২৫ সালকে কালের গহ্বরে বিদায় জানিয়ে এসেছে নতুন বছর-২০২৬। বছর নতুন হলেও বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা আগের মতোই থাকবে। এ বছর বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দল।
অন্যদিকে বাংলাদেশ দল সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের পাশাপাশি সাউথ আফ্রিকা সফর করবে। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল।
মেয়েদের জাতীয় দল এ বছর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সফর করবে। এছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। বাছাইপর্ব পেরোতে পারলে জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী দল।
এক নজরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চলতি বছরের সূচি দেখে নিন-
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ
ছেলেদের ক্রিকেট:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফেব্রুয়ারি-মার্চ
- পাকিস্তানের বাংলাদেশ সফর*
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (মার্চ-এপ্রিল)
- নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর*
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (এপ্রিল)
- অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (জুন-জুলাই)
- বাংলাদেশের জিম্বাবুয়ে সফর
২ টেস্ট, ৫ ওয়ানডে (জুলাই)
- বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
২ টেস্ট (আগস্ট)
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর*
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (আগস্ট)
- ভারতের বাংলাদেশ সফর*
৩ ওয়ানডে (সেপ্টেম্বর)
- ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর*
২ টেস্ট (অক্টোবর-নভেম্বর)
- বাংলাদেশ দলের সাউথ আফ্রিকা সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে (নভেম্বর-ডিসেম্বর)
মেয়েদের ক্রিকেট:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুন-জুলাই
- শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (এপ্রিল)
- বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অক্টোবর)
- বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (ডিসেম্বর)
*সূচি নির্ধারিত নয়।


২০২৫ এর জোয়ার থাকবে ২০২৬-এ?
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই, ২০২৬ আর কী কী নিয়ে আসছে?
মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপের বছরে ফুটবলে আর কী কী আছে?
