দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশের যুবারা, অপেক্ষায় ছাদখোলা বাস

গতকাল ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। শিরোপা জয়ের পর আজ মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। 

দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে আজই সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় ৭টা ২৪ মিনিটে দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

বিজয়ীদের বরণ করে নিতে ছাদখোলা বাসের আয়োজন করেছে বাফুফে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল বিশেষ ছাদখোলা বাসে করে ঢাকা শহরের একাধিক মূল সড়ক পেরিয়ে হাতিরঝিলে যাবে।

রোনান সুলিভানদের জন্য হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিশেষ আয়োজন ও সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।