ফাইনালের আগে ভয় পাচ্ছেন স্পেন কোচ, কিন্তু কেন?

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

বিশ্বকাপ ফাইনালের আর মাত্র একদিন বাকি। বাংলাদেশ সময় আগামীকাল রোববার রাতে নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচের আগে গতকাল নিউইয়র্কে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেখানে ফুয়েন্তে জানিয়েছেন, ফাইনালের আগে একটি বিষয় নিয়ে ভয়ে আছেন তিনি।

তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন হেলিকপ্টার যাত্রা নিয়ে!

সেটার মূল কারণ, ফাইনালের ভেন্যু নিউ জার্সি থেকে সংবাদ সম্মেলনের জন্য হেলিকপ্টারে নিউইয়র্কে গিয়েছিলেন ফুয়েন্তে। সেখানে সংবাদ সম্মেলন করে করে আবারও নিউজার্সি ফিরতে হবে হেলিকপ্টারেই। বিষয়টি প্রসঙ্গে ফুয়েন্তে বলেছেন, ‘আমি নার্ভাস, কারণ আমাদের হেলিকপ্টারে ফিরতে হবে। আমি সত্যি বলছি। আমরা এখানে হেলিকপ্টারে এসেছি, আবার হেলিকপ্টারেই ফিরতে হবে— এটা আমাকে কিছুটা উদ্বিগ্ন করে।’

তবে বাকি সব বিষয়ে শান্ত আছেন ফুয়েন্তে, ‘অন্য সব বিষয়ে আমি শান্ত আছি। এই অবস্থানে (ফাইনালে) থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমরা শুধু এই অসাধারণ মুহূর্তটা উপভোগ করতে চাই।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর