ইয়ামালকে নিয়ে শঙ্কা, ফাইনালে খেলতে পারবেন কি?

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের সামনে লামিন ইয়ামাল। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও উঠতে থাকে।

তবে সেই শঙ্কা দূর করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানান, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই ইয়ামালের।

ইয়ামাল প্রসঙ্গে ফুয়েন্তে বলেছেন, ‘আজ সে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে ভালো আছে। তার কোনো সমস্যা নেই। সে পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে।’

এদিকে ২০০৭ সালে শিশু ইয়ামালের সঙ্গে মেসির তোলার একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, এই ফাইনাল হতে পারে, সেরার ব্যাটন মেসির হাত থেকে ইয়ামালের হাতে যাওয়ার প্রতীকী মুহূর্ত!

তবে স্পেন চান না, ইয়ামাল এসব নিয়ে ভাবুক। ফুয়েন্তের ভাষায়, ‘লামিনকে লামিনই থাকতে হবে। মেসি ইতিহাসে একবারই আসা একজন খেলোয়াড়। তার আচরণ, মানসিকতা তরুণদের জন্য উদাহরণ। লামিনকে নিজের মতো করেই খেলতে হবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর