ফিফা প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনালদোর পর্তুগাল। অন্যদিকে, কোস্টা রিকাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
৯ মিনিটে রোনালদোর মিসে হতাশ হতে হয় পর্তুগালকে। কিন্তু ২৩ মিনিটে পেদ্রোের গোলে সে আক্ষেপ ঘুচে স্বাগতিকদের। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগিজরা। ১৪ মিনিট পর গোল হজম করে তারা। ৭৫ মিনিটে কনসেসাওয়ের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় পর্তুগালের।
অন্যদিকে, ফ্লোরিডায় শুরুর থেকেই আক্রমণাত্মক ইংল্যান্ড। ৯ মিনিটে রাইসের গোলে এগিয়ে যায় তারা। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন গর্ডন। ৮৭ মিনিটে ওয়াটকিন্সের লক্ষ্যভেদে কোস্টা রিকার বিপক্ষে দাপুটে জয় ইংলিশদের। বিশ্বকাপের আগে পর্তুগাল ও ইংল্যান্ডের এটিই শেষ প্রস্তুতি ম্যাচ।