কাল শুরু ফুটবল বিশ্বকাপের মহোৎসব, উদ্বোধনীতে ঝঙ্কার তুলবেন শাকিরা–পেরি 

গ্রেটেস্ট শো অন আর্থের কাউন্টডাউন শেষ। ফুটবল উন্মাদনায় ভাসতে প্রস্তুত পুরো বিশ্ব। মরুভূমির উত্তাপ পেরিয়ে এবার উত্তর আমেরিকার তিন দেশে বসছে ফুটবল মহোৎসব। আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। 

আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:১২ পিএম

গ্রেটেস্ট শো অন আর্থের কাউন্টডাউন শেষ। ফুটবল উন্মাদনায় ভাসতে প্রস্তুত পুরো বিশ্ব। মরুভূমির উত্তাপ পেরিয়ে এবার উত্তর আমেরিকার তিন দেশে বসছে ফুটবল মহোৎসব। আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। 

ইতিহাসে প্রথমবার তিন স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রজুড়ে আলাদাভাবে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তিন দেশের নিজস্ব সংস্কৃতি ও ফুটবলীয় ঐক্য ফুটিয়ে তুলতে বৃহস্পতি ও শুক্রবার তিন ভেন্যুতে আয়োজিত হবে পৃথক তিনটি জমকালো উৎসব।

মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে পরের দিনগুলোতে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে এই আয়োজন চলবে। মেক্সিকো সিটির মূল মঞ্চ মাতিয়ে রাখবেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয়। প্রথমবারের মতো তারা লাইভ পারফর্ম করবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। মেক্সিকোর ঐতিহ্য ও রঙের মিশ্রণে তৈরি ১৬ মিনিটের এই অনুষ্ঠান শেষেই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

মেক্সিকোর পরদিন, অর্থাৎ ১২ জুন উৎসবের ঢেউ আছড়ে পড়বে কানাডা ও যুক্তরাষ্ট্রে। কানাডার টরন্টোতে বহু সংস্কৃতির মেলবন্ধনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। আর ঠিক তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হবে বর্ণিল আলোকরশ্মি আর পপ তারকা কেটি পেরি ও ফিউচারের চোখ ধাঁধানো পারফরম্যান্স।

আয়োজনের এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়াতে বিশেষ ‘আমেরিকা ২৫০’ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। 

আর ১৯ জুলাইয়ের ফাইনাল ম্যাচে ম্যাডোনা ও বিটিএস-কে সাথে নিয়ে আবারও মেগা শো করতে দেখা যাবে শাকিরাকে। সব মিলিয়ে মাঠের ফুটবলের পাশাপাশি সুরের জাদুতেও কাঁপতে যাচ্ছে উত্তর আমেরিকা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর