পানামাকে হারাল ঘানা, উজবেকিস্তানকে কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে ইরেনকিরের একমাত্র গোলে পানামাকে হারিয়েছে ঘানা। এদিকে, নবাগত উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে কলম্বিয়া।

সামর্থ্যের বিচারে ঘানা এগিয়ে থাকলেও, শুরু থেকে দাপট দেখিয়েছে পানামা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় তারা। বিরতির পর সমান তালে লড়েছে দু-দল।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে ইরেনকিরের গোলে ভাঙে ডেডলক। তাতে জয়োল্লাসে মাতে ঘানা। এল-গ্রুপে দুইয়ে আফ্রিনাক দলটি।

এদিকে, ৪০ মিনিটে মুনোজের লক্ষ্যভেদে উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে যায় কলম্বিয়া। ৬০ মিনিটে ফাইজুল্লায়েভের গোলে সমতায় ফেরে এশিয়ান দলটি।

তবে পাঁচ মিনিট পরই ডিয়াজের গোলে আবারও লিড নেয় কলম্বিয়া। আর যোগ করা সময়ে ক্যাম্পাজের লক্ষ্যভেদে সহজ জয় সাউথ আমেরিকান দলটির। কে-গ্রুপে শীর্ষে কলম্বিয়া।