ছোট দলের বিপক্ষে হোঁচট খাচ্ছে বড় দল, সতর্ক ব্রাজিল 

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:২২ এএম

হাইতিকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। চলতি ফিফা বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে হোঁচট খাচ্ছে বড় দলগুলো। তা দেখে সতর্ক সেলেসাওরা। এদিকে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পরই, অস্ট্রিয়া ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা।

মরক্কো ম্যাচের ভুলত্রুটি নিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ করছে ব্রাজিল। উদ্দেশ্যে, সামনের ম্যাচগুলোতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়। সামনে হাইতির বিপক্ষে সেলেসাওদের লড়াই। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে আসা ব্রাজিল হাইতিকে হালকাভাবে নিচ্ছে না। 

ব্রাজিলের ডিফেন্ডার দানিলো বলেন, ম্যাচের আগেই গোলের হিসাব করাটা এক ধরনের পাগলামি এবং প্রতিপক্ষের প্রতি ঘোর অসম্মান। এরই মধ্যে বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ড্র বা কঙ্গোর বিপক্ষে পর্তুগালের আটকে যাওয়ার মতো চমক দেখেছেন। আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচই সহজ না।

এদিকে আলজেরিয়ার বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতেই, অনুশীলনে নেমে পড়েছে মেসিরা। শিরোপা ধরে রাখতে সিরিয়াস বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মধ্যে অস্ট্রিয়া বধের ছক কষতে শুরু করেছে।

জাপানের বিপক্ষে হোঁচট খেয়ে বিপাকে নেদারল্যান্ডস। সামনে সুইডেনের বিপক্ষে লড়াই। তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে শক্তির জানান দিয়ে রেখেছে সুইডেন। ডাচরা তাই বেশ সতর্ক। 

নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কডি গাকপো বলেন, জাপান অনেক গোছানো ফুটবল খেলে আমাদের রুখে দিয়েছে। সুইডেনও অনেক কঠিন প্রতিপক্ষ। তাদের সেটআপ কিছুটা ভিন্ন। সুইডেনের বিপক্ষে আমাদের সুনির্দিষ্ট গেম প্ল্যান আছে। দেখা যাক, আমরা কতটা সুযোগ তৈরি করতে পারি।

ভিক্টর গাইকোরেস, আলেকজান্ডার আইজ্যাককে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ সুইডেনের। নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সুইডিশরা। 

ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে ইরেনকিরের একমাত্র গোলে পানামাকে হারিয়েছে ঘানা। এদিকে, নবাগত উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে কলম্বিয়া।
বিশ্বকাপ মিশন শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে তাদের। রাতে রয়েছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ লড়াইও।
লিওনেল মেসি তো ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতে নিজের গল্পটা অমর করে ফেলেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো? ৪১ বছর বয়সে এসেও যে মানুষটা থামেননি, এবারে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন...
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেন লিওনেল মেসি। ৩–০ গোলে জয় পেয়েছে তাঁর দল আর্জেন্টিনা। এ যেন অন্য এক মেসি! মাঠেই কাঁদতে দেখা গেল তাঁকে।
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে এসব ঘটনা ঘটে।
খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন। পরে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা...
যুদ্ধ বন্ধের চুক্তি ভাঙলে ইরানে আবারও বোমা হামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি৭ সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর