বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের মুখোমুখি আজ ডিআর কঙ্গো  

বিশ্বকাপ মিশন শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে তাদের। রাতে রয়েছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ লড়াইও।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

ক্যারিয়ারে অধরা বিশ্বকাপের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনালদো। চল্লিশ পেরোনো সিআর সেভেনের এটাই শেষ বিশ্বকাপ। বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের লড়াই শুরু হচ্ছে আজ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে রাত ১১টায়। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা পর্তুগাল ফেভারিট হয়েই মাঠে নামবে। এদিকে ৫২ বছর বিরতির পর বিশ্ব-আসরে ডিআর কঙ্গো। ইপিএলে খেলা অ্যারন বিসাকা, আর্থার মাসাকুদের নিয়ে দারুণ কিছুর প্রত্যাশা ওদের। ‘কে’ গ্রুপের বাকি দুই দল কলম্বিয়া ও উজবেকিস্তান। 

পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘সেরা দল তারাই যারা জিতবে। আমাদের দল দারুন, সেটা বলতে পারি। একক নৈপুণ্য কিংবা দলীয় সমন্বয়ের দুটোই আছে। অভিজ্ঞতায়ও এগিয়ে থাকবো। সত্যি বলতে শিরোপা অনেক দূরের কথা। আমরা ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করার কথা ভাবছি।’

এদিকে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে রাতে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া লড়াই। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচ শুরু হবে রাত ২টায়। 

কোচ টমাস টুখেলের অধীনে ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামবে একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের শক্তির জায়গা হ্যারি কেইন, বেলিংহাম, ডেক্লান রাইসের মতো তারকারা। ইনজুরির কারণে বুকায়ো সাকার খেলা নিয়ে শঙ্কা আছে।

অপরদিকে অভিজ্ঞ লুকা মদরিচের নেতৃত্বে এবারো বিশ্বকোপে চমক দেখাতে প্রস্তুত ক্রোয়াটরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। সেবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ২-১ গোলে। সবশেষ কাতার বিশ্বকাপেও তৃতীয় সেরা দল ক্রোয়েশিয়া। অভিজ্ঞ মদরিচ, কোভাসিচ, পেরেসিচদের নিয়ে প্রত্যাশা পূরণে মরিয়া জ্লাদকো দালিচের দল। 

 

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর