ডালাসে সুইডেনের সঙ্গে ১-১ গোলের ড্রতে নিশ্চিত হয়েছে, গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে রাউন্ড অব থার্টি টু-তে উঠছে জাপান। আর নকআউটের শুরুতেই জাপান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ব্রাজিলের মতো শক্ত প্রতিপক্ষ, তবে সেটা নিয়ে বেশি ভাবছেন জাপান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানিয়েছেন, ব্রাজিলকে হারানোর সামর্থ্য আছে তাঁর দলের।
তাই বলে ব্রাজিলকে নিয়ে একেবারে হেলাফেলা করছেন না জাপান কোচ। বরং মরিয়াসুর মতে, আনচেলত্তি কোচ হওয়ায় ব্রাজিলের শক্তি আরও বেড়ে গেছে। এ প্রঙ্গে জাপান কোচ বলেছেন, ‘ব্রাজিলের মতো বড় দলের কোচ হওয়া কোনো সাধারণ বিষয় নয়। আনচেলত্তি যেভাবে দলকে সাফল্য এনে দিচ্ছেন, তাতে বোঝা যায় তিনি কতটা দক্ষ।’
তবে ব্রাজিলকে হারানোর হুঁশিয়ারিটাও দিয়ে রাখলেন জাপান কোচ, ‘জাপানি ফুটবলের উন্নতির জন্য ব্রাজিলের বিপক্ষে খেলাটা দারুণ সুযোগ। তারা অবশ্যই শক্তিশালী দল। কিন্তু আমাদেরও জেতার সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুতির কমতি রাখব না আমরা।’
ব্রাজিল আর জাপানের মুখোমুখি দেখায় জয়ের পাল্লাটা জাপানের দিকে হেলে। মুখোমুখি ১৪ বারের দেখায় ১১ ম্যাচেই জিতেছে ব্রাজিল। ২ ড্রয়ের বিপরীতে জাপান জিতেছে মোটে একটি ম্যাচ। তবে জাপানের জয়টি এসেছে গতবছর দুদলর সর্বশেষ দেখায়।
সেই ম্যাচের স্মৃতি টেনে এনে মরিয়াসু বলেছেন, ‘পুরো শক্তি নিয়ে মাঠে নামবে, এমন ব্রাজিলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আগে হয়ত ব্রাজিল মনে করত, জাপানকে সহজেই হারানো যায়। কিন্তু গত বছরের প্রীতি ম্যাচের পর তারা নিশ্চয়ই বুঝেছে, এখন আর আমরা সহজ প্রতিপক্ষ নই। এটিই জাপানি ফুটবলের উন্নতির প্রমাণ।’
জাপান যে ম্যাচটা জয়ের জন্যই খেলবে, সেটা আবারও মনে করিয়ে দিলেন মরিয়াসু, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। কিন্তু ফুটবলে কী হবে, আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জয়ের সুযোগ আছে। তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমরা ব্রাজিলের চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই।’