মেসিকে নিয়ে নতুন পরিকল্পনা আর্জেন্টিনার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ এএম

দুই ম্যাচে দাপুটে জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা। এ অবস্থায় রোববার জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের পরিকল্পনা কোচ স্কালোনির। 

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, লিওনেল মেসিকে পুরো সময় খেলাবেন না এই ম্যাচে। নকআউট পর্বের আগে তার চাপ কমাতে চায় ম্যানেজমেন্ট। অনেক নিয়মিত মুখই থাকবেন বিশ্রামে।

রক্ষণভাগে ফিরতে পারেন মন্তিয়েল। রোমেরোর চোট অস্বস্তির কারণে শুরু থেকে খেলবেন ওতামেন্দি। মিডফিল্ডে পারেদেসের সঙ্গে পালাসিওস অথবা ভ্যালেন্তিন বারকোকে দেখা যেতে পারে।

উইংয়ে সিমিওনে ও লো সেলসোকে সুযোগ দিতে পারেন স্কালোনি। আক্রমণে মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে আলভারেজের সম্ভাবনা বেশি। সুযোগ পেতে পারেন হোসে লোপেজ। আর মেসি মাঠে না থাকলে তার জায়গা সামলাতে পারেন নিকো পাজ।

নিউজার্সিতে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের জন্ম দিল ইকুয়েডর। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে, নকআউট পর্বে উঠলো দক্ষিণ আমেরিকার দেশটি। হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। 
ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তাতে দেশটির নাম উঠেছে ইতিহাসে। বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতল মেক্সিকো।
নেইমারের ফেরার ম্যাচে ব্রাজিল বড় ব্যবধানের জয় পেয়েছে। ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে অন্য গোলটি করেছেন কুনিয়া। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে...
কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। গ্রুপের দ্বিতীয় হয়ে স্বাগতিক কানাডাও নিশ্চিত করেছে নকআউট পর্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক চলছে বেইজিংয়ের গ্রেট হলে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
আজ শুক্রবার পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন।
এআই ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। এআই প্রযুক্তির সাহায্যে বন্দীদের নজরদারি, জিপিএস ট্র্যাকিং, আর্মব্যান্ড, লেগবেন্ড ও মোবাইল জ্যামিং ডিভাইস চালু করা হচ্ছে।
লোডিং...

এলাকার খবর