টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা ফিফার, আছেন মেসি–এমবাপে–হালান্ড

বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।

প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের হয়ে দুর্দান্ত সব সেভ করে টুর্নামেন্টের সেরা গোলকিপার ভোজেনিয়া। সবচেয়ে বেশি ৩৯ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন তিনি।

ডিফেন্সে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ ও ফ্রান্সের উপামেকানোও আছেন তাদের সঙ্গে।

মিডফিল্ডে আছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে আর ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। আক্রমণে আছেন আর্জেন্টিনা অধিয়ানক মেসি, ফ্রান্সের এমবাপে ও নরওয়ের হালান্ড।