আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথা ভাবছেন এমি মার্তিনেস

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে বলতে গেলে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। একপেশে ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্প্যানিশরা। হতশ্রী ফুটবল খেলেও আর্জেন্টিনা যে বেশি গোল হজম করেনি, সেটার কৃতিত্ব এমিলিয়ানো মার্তিনেসের। শুধু ফাইনালেই ১২টি দুর্দান্ত সেভ করেছেন আর্জেন্টাইন গোলকিপার। এমন পারফরম্যান্সেও দলের হার ঠেকাতে পারেননি সতীর্থদের ব্যর্থতায়।

বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মার্তিনেস লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আবারও বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে যাব এবং আরও একবার ইতিহাস গড়ব।’

স্বপ্নটা ভেঙে যাওয়াতে যে মার্তিনেস হতাশ হয়েছেন, সেটা উঠে এসেছে পোস্টের পরের অংশ। সেখানে অবসরের ইঙ্গিতটাও দিয়েছেন আর্জেন্টিনা গোলকিপার, ‘সত্যি বলতে, এই কষ্টটা ভাষায় প্রকাশ করা কঠিন। এখন আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে, কীভাবে সামনে এগিয়ে যাব সেটা দেখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে— এটাই সরে দাঁড়ানোর সঠিক সময় কি না।’

পোস্টের শেষ অংশে আর্জেন্টিনা গোলকিপার লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত। নিজের দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপটা খুব বেশি ভালো কাটেনি মার্তিনেসের। টুর্নামেন্টে খেলা ৮ ম্যাচের মোটে দুটিতে ক্লিনশিট রাখা মার্তিনেস বিশ্বকাপে গোল হজম করেছেন ৮টি। তবে ফাইনালে মার্তিনেস ছিলেন নিজের সেরা সময়কে মনে করিয়ে দেওয়ার মতো। কিন্তু আর্জেন্টিনার বাকিরা এতটাই বাজে খেলেছে যে, অতিমানবীয় পারফরম্যান্সেও দলের পরাজয় ঠেকাতে পারেননি মার্তিনেস।

ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর