অধিনায়ক হামজার প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নামছে বাংলাদেশ

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচিতে ভুটানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি হামজা চৌধুরী। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বুধবারের ম্যাচে ঠিকই একাদশে ফিরেছেন ইংলিশ লিগে খেলা এ মিডফিল্ডার। সেখানেই শেষ নয়, এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্বও দেবেন হামজা।

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই সঙ্গে আগের ম্যাচের গোলদাতা ইব্রাহিম ও তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও সুযোগ পেয়েছেন শুরুর একাদশে।

এ তিনজনকে জায়গা দিতে বাদ পড়ছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ এবং ফয়সাল হোসেন ফাহিম। এর মধ্যে বিশ্বনাথ ঘোষ খেলতে পারছেন না চোটের কারণে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:

মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।