২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে নামছেন মেসি!

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

কয়েকদিন আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এ মহাতারকার সম্মানার্থে গত ৬ অক্টোবর একটি বিদায়ী ম্যাচ আয়োজন করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলতে নেমেছিলেন মেসি।

আগামী বছর আবারও ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে দেখা যেতে পারে মেসিকে। তবে এবার জাতীয় দলের জার্সিতে নয়, বরং ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামতে পারেন ৩৯ বছর বয়সী এ কিংবদন্তি। ২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে মেসির ক্লাব মায়ামি। দেশটির সংবাদমাধ্যম বোলাভিপ আর্জেন্টিনা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে বুয়েনস আইরেস সফরে যেতে পারে মায়ামি। ওই সফরে রিভার প্লেতের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে ফ্লোরিডার ক্লাবটির।

যদিও রিভার প্লেত কিংবা ইন্টার মায়ামি— কোনো ক্লাবই ম্যাচটির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে বোলাভিপ আর্জেন্টিনার প্রতিবেদন অনুসারে, আগামী ১৯ জানুয়ারি আয়োজিত হতে পারে ম্যাচটি।

যদি ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়, তবে সেটি মেসির জন্য বিশেষ কিছু হবে। একদিকে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ম্যাচ, অন্যদিকে যে মাঠে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সেই মাঠে ফেরা। এর চেয়ে আবেগঘন মুহূর্ত আর কী হতে পারে।

মেসির সঙ্গে রিভার প্লেতের সম্পর্ক শুধু একটা প্রীতি ম্যাচেই সীমাবদ্ধ নয়। গত অক্টোবরে মেসি যেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন, মনুমেন্তালের সেই বিদায়ী ম্যাচের সময় মেসিকে নিজেদের পরিবারের একজন হিসেবে বিশেষ সম্মাননা দিয়েছে রিভার প্লেত। বেনিনের বিপক্ষে ওই ম্যাচটার আগে রিভার প্লেতের সভাপতি স্তেফানো দি কার্লো মেসিকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করেন। এ সময় তাঁকে একটি সদস্যপদ কার্ড, বিশেষ স্মারক ফলক এবং ক্লাবটির ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তৈরি করা মেসির নাম ও ১০ নম্বর সম্বলিত বিশেষ জার্সি উপহার দেওয়া হয়।

মেসিও পাল্টা উপহার হিসেবে ওই ম্যাচে পরা নিজের আর্জেন্টিনা জার্সিটি রিভার প্লেতকে উপহার দেন। জার্সিটিতে সমর্থকদের উদ্দেশে নিজের হাতে একটি বার্তাও লিখে স্বাক্ষর করেন তিনি। বর্তমানে জার্সিটি রিভার প্লেতের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

জানুয়ারিতে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হলে মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে মেসি ও রিভার প্লেটের এই বিশেষ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।

‎ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ রোমাঞ্চকর ম্যাচে দ্য ডেইলি স্টারকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে?...
কিন্তু গতকাল শনিবার রাতে ম্যানচেস্টার যা দেখেছে, সেটার নজির খুব একটা নেই বললেই চলে। লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যান সিটি। কিন্তু এই হারে এনসো মারেসকার দল যতটা কষ্ট পেয়েছে,...
শুধু নিজে গোল করেননি মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি ছিলেন অনন্য। চলতি মৌসুমে ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অর্থাৎ ৩১ ম্যাচ খেলে ৪৩ গোলে অবদান রেখেছেন মেসি, যা লিগে সর্বোচ্চ।
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন...
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে। রয়টার্স...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর