চ্যাম্পিয়নস লিগ

বার্সা-মাদ্রিদ সহজ গ্রুপে, এমবাপ্পের পিএসজি মৃত্যুকূপে

মোনাকোতে আজ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। সেখানে বর্তমান চ্যাম্পিয়নস ম্যানচেস্টার সিটি পড়েছে সহজ গ্রুপে। বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদের গ্রুপও সহজই। তবে কিলিয়ান এমবাপ্পের পিএসজি পড়েছে কঠিনতম গ্রুপে। পিএসজির পাশাপাশি গ্রুপ এফ-এ যে পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসল!

এই ড্র অনুষ্ঠানেই আজ উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। পুরস্কারের দৌড়ে সেরা তিন খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন মেসি, হলান্ড ও ডি ব্রুইনা।

কোন দল কোন গ্রুপে পড়েছে, তা দেখে নিন –

 

গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যান ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই

গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি, লাঁস

গ্রুপ সি: নাপোলি, রেয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন

গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার, সালজবুর্গ, সোসিয়েদাদ

গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক

গ্রুপ এফ: পিএসজি, ডর্টমুন্ড, মিলান, নিউক্যাসল

গ্রুপ জি: ম্যান সিটি, লাইপজিগ, ক্রাভেনা এসভেজদা, ইয়াং বয়েজ

গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার, রয়্যাল আন্টওয়ার্প