২০২৪ সালের মাঝপথে বড়সড় একটা ঝড় যাবে টিভি রিমোটের ওপর। কারণ, জুন-জুলাইয়ে প্রায় কাছাকাছি সময়ে চলবে কোপা আমেরিকা ও ইউরোর মতো দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বড় ইভেন্ট। এ সময়ই চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটও।
কোনটা ছেড়ে কোন খেলা দেখবেন, এ নিয়ে সমর্থকদের এখন থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একের পর এক চ্যানেল পরিবর্তন করে আপডেট তো নেবেন সব খেলারই।
শুধু জুন-জুলাই নয়, এ বছরের পুরোটা জুড়েই ব্যস্ত সময় পার করবে বৈশ্বিক ক্রীড়াঙ্গন। চলুন এক নজরে পুরো বছরের ক্রীড়া সূচি দেখে নেওয়া যাক:
২০২৪ সালের ক্রীড়াসূচি:
ফুটবল
আফ্রিকা কাপ অব নেশনস
১৩ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি, আইভরিকোস্ট
ইউরোপা লিগ ফাইনাল
২২ মে, ডাবলিন
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
১ জুন, ওয়েম্বলি
ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ
১৪ জুন-১৪ জুলাই, জার্মানি
কোপা আমেরিকা
২০ জুন-১৪ জুলাই, যুক্তরাষ্ট্র
ক্রিকেট
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ
১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
১৯ জানুয়ারি-১ মার্চ, বাংলাদেশ
আইপিএল
২৩ মার্চ-২৯ মে (প্রস্তাবিত)
টি-টোয়েন্টি বিশ্বকাপ
৪-৩০ জুন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
সেপ্টেম্বর-অক্টোবর, বাংলাদেশ
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
১৪-২৮ জানুয়ারি, মেলবোর্ন
ফ্রেঞ্চ ওপেন
২৬ মে-৯ জুন, প্যারিস
উইম্বলডন
১-১৪ জুলাই, লন্ডন
ইউএস ওপেন
২৬ আগস্ট-৮ সেপ্টেম্বর, নিউইয়র্ক
অন্যান্য
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ
২-১৮ ফেব্রুয়ারি, দোহা
অলিম্পিক গেমস
২৬ জুলাই-১১ আগস্ট, প্যারিস
মাসভিক্তিক খেলার সূচি:
জানুয়ারি:
ক্রিকেট: আয়ারল্যান্ডের আফগানিস্তান সফর (১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি), ভারতের দক্ষিণ আফ্রিকা সফর (১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি), জিম্বাবুয়ের শ্রীলঙ্কা সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি), উইন্ডিজের অস্ট্রেলিয়া সফর (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টিয়োন্টি), ইংল্যান্ডের ভারত সফর (৫ টেস্ট), শ্রীলঙ্কার আফগানিস্তান সফর (১ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি)
অন্যান্য: ১৯ জানুয়ারি- উইন্টার ইয়ুথ অলিম্পিক
ফেব্রুয়ারি:
ক্রিকেট: নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর (২ টেস্ট), উইন্ডিজের পাকিস্তান সফর (২ টেস্ট), অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর (২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি)
ফুটবল: ১ ফেব্রুয়ারি- কনকাফ ওমেন্স অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ; ২১ ফেব্রুয়ারি এমএলএসের নতুন মৌসুম শুরু
টেনিস: ১৬ ফেব্রুয়ারি- ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
অন্যান্য: ২ ফেব্রুয়ারি- সিক্স নেশনস রাগবি চ্যাম্পিয়নশিপ
মার্চ:
ফুটবল: ৩ মার্চ এএফসি অনুর্ধ্ব-২০ ওমেনস এশিয়ান কাপ
টেনিস: ১৭ মার্চ- মায়ামি ওপেন
অন্যান্য: ১-৩ মার্চ- বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ; ২০ মার্চ- মেজর লিগ বাস্কেটবল মৌসুমের শুরু; ৩০ মার্চ- ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ
এপ্রিল:
ফুটবল: ৭ এপ্রিল- এএফসি অনুর্ধ্ব-১৭ ওমেনস এশিয়ান কাপ, ১৫ এপ্রিল-এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ, ২১ এপ্রিল- এল ক্ল্যাসিকো
অন্যান্য: ৮ এপ্রিল- গলফ মাস্টার্স টুর্নামেন্ট, ৯ এপ্রিল- ইউরোপিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ; ২০ এপ্রিল- ডায়মন্ড লিগ অ্যাথলেটিকস; ২১ এপ্রিল- লন্ডন ম্যারাথন; ২-২৫ এপ্রিল- বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ
মে:
ক্রিকেট: পাকিস্তানের আয়ারল্যান্ড সফর (৩ টি-টোয়েন্টি); পাকিস্তানের ইংল্যান্ড সফর (৫ টি-টোয়েন্টি); দক্ষিণ আফ্রিকার উইন্ডিজ সফর (৩ টি-টোয়েন্টি)
ফুটবল: ৫ মে- উয়েফা ওমেন্স অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ১৯ মে- প্রিমিয়ার লিগের মৌসুম শেষ, ২০ মে- উয়েফা ইউরোপিয়ান অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২৬ মে- লা লিগার মৌসুম শেষ, ২৭ মে- সৌদি প্রো লিগের মৌসুম শেষ
অন্যান্য: ১৩ মে- পিজিএ চ্যাম্পিয়নশিপ, ২২ মে- ইউরোপিয়ান জিমনেস্টিক চ্যাম্পিয়নশিপ
জুন:
ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার আয়ারল্যান্ড সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); ভারতের শ্রীলঙ্কা সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
অন্যান্য: ৯ জুন- ফর্মুলা ওয়ান রেসিং, ২৭ জুন- এনবিএ ড্রাফট
জুলাই:
ক্রিকেট: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
ফুটবল: ১৫ জুলাই- উয়েফা ওমেন্স অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ও ইউরোপিয়ান অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
অন্যান্য: ২৬ জুলাই- প্যারিস অলিম্পিক
আগস্ট:
ক্রিকেট: বাংলাদেশের পাকিস্তান সফর (২ টেস্ট); দক্ষিণ আফ্রিকার উইন্ডিজ সফর (২ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি); জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর (১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); অস্ট্রেলিয়ার আফগানিস্তান সফর (৩ টি-টোয়েন্টি), শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর (২ টেস্ট)
ফুটবল: ৩১ আগস্ট- ফিফা অনুর্ধ্ব-২০ ওমেন্স বিশ্বকাপ
টেনিস: ১২ আগস্ট- ইউএস ওপেন
অন্যান্য: ১৫ আগস্ট- বেসবল ওয়ার্ল্ড সিরিজ, ২৮ আগস্ট- প্যারা অলিম্পিক
সেপ্টেম্বর:
ক্রিকেট: বাংলাদেশের ভারত সফর (২ টেস্ট ও ৩ ওয়ানডে); মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ; অস্ট্রেলিয়ার আয়ারল্যান্ড সফর (৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি); অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর (৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); নিউজিল্যান্ডের আফগানিস্তান সফর (১ টেস্ট); নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা সফর (২ টেস্ট)
ফুটবল: ৫ সেপ্টেম্বর- আমেরিকান এনএফএল মৌসুম শুরু, ২২ সেপ্টেম্বর- অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফাইনাল
টেনিস: ৮ সেপ্টেম্বর- ইউএস ওপেনের ফাইনাল, ২০ সেপ্টেম্বর- লেভার কাপ
অন্যান্য: ফুটসাল বিশ্বকাপ
অক্টোবর:
ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের পাকিস্তান সফর (৩ টেস্ট); উইন্ডিজের শ্রীলঙ্কা সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); নিউজিল্যান্ডের ভারত সফর (৩ টেস্ট)
ফুটবল: ১৬ অক্টোবর- অনুর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ, সাফ নারী ফুটবল (প্রস্তাবিত)
টেনিস: ২ অক্টোবর- সাংহাই মাস্টার্স, ২৮ অক্টোবর- ডব্লিউটিএ ফাইনাল, ২৯ অক্টোবর- প্যারিস মাস্টার্স
অন্যান্য: ২৫ অক্টোবর- বেসবল ওয়ার্ল্ড সিরিজ ও মেক্সিকো ফর্মুলা রেসিং; সাফ অ্যাথলেটিকস
নভেম্বর:
ক্রিকেট: বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); পাকিস্তানের অস্ট্রেরিয়া সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); ভারতের অস্ট্রেলিয়া সফর (৫ ওয়ানডে); ইংল্যান্ডের উইন্ডিজ সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); ভারতের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট); নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); পাকিস্তানের জিম্বাবুয়ে সফর (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা সফর (২ টেস্ট)
টেনিস: ১০ নভেম্বর- এটিপি ফাইনাল
অন্যান্য: ১ নভেম্বর- সাও পাওলো ফর্মুলা রেসিং; ৩ নভেম্বর- নিউইয়র্ক সিটি ম্যারাথন; ২৮ নভেম্বর- ইউরোপিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
ডিসেম্বর:
ক্রিকেট: জিম্বাবুয়ের আফগানিস্তান সফর (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি); পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর (২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
ফুটবল: কিংস কাপ, ২৬তম অ্যারাবিয়ান গালফ কাপ
অন্যান্য: ৬ ডিসেম্বর- আবুধাবি ফর্মুলা রেসিং, ৯ ডিসেম্বর- বিচ টেনিস ওয়াল্ড ট্যুর ফাইনাল, ১০ ডিসেম্বর- সুইমিং চ্যাম্পিয়নশিপ, ২৬ ডিসেম্বর- জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশিপ।